| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় ১৩৭ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ২১:৪৩:৪৫:অপরাহ্ন  |  ৫৩৪৯৩৬ বার পঠিত
নওগাঁয় ১৩৭ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার শীতলী গ্রাম থেকে ১৩৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টায় গোপন তথ্যের ভিত্তিতে পোরশা থানা পুলিশের অভিযানে উপজেলার ১ নম্বর নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামে পারিবারিক কবরস্থান থেকে এই বিষ্ণু মূর্তি উদ্ধার করে থানা পুলিশ।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় গতরাতে পুলিশের একটি দল নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামে পারিবারিক কবরস্থানের মাঝামাঝি আমগাছের নিচ থেকে আনুমানিক ৫৬ ইঞ্চি উচ্চতা ও ১৩৭ কেজি ওজনের পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে পোরশা থানা পুলিশের হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ বলে ধারণা করা হচ্ছে। মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪