| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোর রাতে ফেসবুকে আমির হামজার সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১০:১৯:৫৫:পূর্বাহ্ন  |  ৫৩২৯৩২ বার পঠিত
ভোর রাতে ফেসবুকে আমির হামজার সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা ভোররাতে এক পোস্টে সমর্থকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে দেয়া পোস্টে দেশবাসী ও তার সব সমর্থকদের উদ্দেশে বলেন, তাকে নিয়ে যেসব প্ল্যাটফর্মে কটু কথা বলা হয়, সেখানে গিয়ে কেউ যেন খারাপের জবাব দেয়ার ক্ষেত্রে খারাপ ভাষা ব্যবহার না করেন।

আমির হামজা লিখেছেন, প্রিয় দেশবাসী এবং আমার সব শ্রেণির সমর্থকরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আমাকে নিয়ে যেসব জায়গায় মিডিয়া ট্রায়াল চলে অথবা আমাকে নিয়ে কটু কথা বলা হয়, সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না।

তিনি লিখেছেন, হয় আপনারা সুন্দরভাবে বুঝিয়ে বলবেন অথবা চুপ থেকে এড়িয়ে যাবেন। কিন্তু কোনোক্রমেই আমার পক্ষ নিয়ে কাউকে বিন্দুমাত্র কটু কথা শোনাবেন না। মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে, এটিই আমাদের কাম্য।

নিজের বিরুদ্ধে কটূক্তির প্রসঙ্গে তিনি আরও বলেছেন, আমাকে নিয়ে যারা কটু কথা বলেন, সেটার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমি এগুলো নিয়ে বিন্দুমাত্র বিচলিত নই। নিশ্চয়ই মিথ্যার উপরে সত্য বিজয়ী হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪