| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১২:৫৫:৪৫:অপরাহ্ন  |  ৫৩১৬৬৪ বার পঠিত
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য পৌঁছানোর নিশ্চয়তার জন্য গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, সাংবাদিকসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমকে স্বাধীন রাখার ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা ও ইকোসিস্টেমের সঙ্গে গণমাধ্যম এখনও পুরোপুরি খাপ খাওয়াতে পারেনি। আমাদের তথ্য মন্ত্রণালয় গঠনের সময় তথ্য প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। বর্তমানে যে ধরনের গণমাধ্যমের প্রসার হয়েছে, তার সঙ্গে খাপ খাওয়ানো প্রয়োজন, যা এখনো সম্পূর্ণ হয়নি।

তথ্যমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে মনোমালিন্য ও বিভেদ বিষয়ে তিনি এখনো পুরোপুরি অবহিত নন। তিনি রিশাল জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

এর আগে, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ–এর চেক বিতরণ করেন। এসময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪