আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বিমান হামলার জবাবে শুক্রবার ভোরে কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় অভিযান চালায় পাকিস্তান। পাকিস্তান দাবি করেছে, এতে আফগানিস্তানের অন্তত ১৩৩ তালেবান যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে।
এরপর আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক ওপেন সোর্স ইন্টেলিজেন্স (OSINT) এর ইউরোপ শাখা এক চাঞ্চল্যকর দাবি করেছে, যে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’ অভিযানে নিহত হয়েছেন।
OSINT ইউরোপের এক পোস্টে বলা হয়েছে, কাবুলে সদরদপ্তর লক্ষ্য করে হামলায় আখুন্দজাদা সহ কয়েকজন সিনিয়র তালেবান কমান্ডার নিহত হয়েছেন। তবে তালেবান সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। আফগানিস্তান পক্ষ থেকে পাকিস্তানের হামলায় কোন নেতার মৃত্যু হয়নি বলে দাবি করা হয়েছে। উল্টো আফগান বাহিনী দাবি করেছে, তাদের হামলায় পাকিস্তানের অন্তত ৫৫ সেনা নিহত হয়েছে।
২০২১ সালে আফগানিস্তানে দ্বিতীয়বার ক্ষমতা দখল করে তালেবান সরকার গঠন করে। শীর্ষনেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা তালেবান সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সরকার তার নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়।
রিপোর্টার্স২৪/এসসি