| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাউজান থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৭:২০:১৯:অপরাহ্ন  |  ৫৩২৮২২ বার পঠিত
রাউজান থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: রাউজান থানা পুলিশের অভিযানে দুটি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পালিয়েছে মূল আসামি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কদলপুর এলাকার নন্না গাজী বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে গেছে আসামি রুবেল। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম। তিনি বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪