| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পার্বত্য চট্টগ্রামে সুষম উন্নয়নের প্রতিশ্রুতি মন্ত্রী দীপেন দেওয়ানের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৮:৪১:৩৫:অপরাহ্ন  |  ৫৩২৭২৭ বার পঠিত
পার্বত্য চট্টগ্রামে সুষম উন্নয়নের প্রতিশ্রুতি মন্ত্রী দীপেন দেওয়ানের

রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলে বৈষম্যহীন ও সুষম উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেছেন, উন্নয়নের সুফল পাহাড়ের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে।

শুক্রবার দুপুরে রাঙ্গামাটি সার্কিট হাউজ-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর প্রথম রাঙ্গামাটি সফর। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মন্ত্রী বলেন, সরকার ১৮০ দিনের একটি বিশেষ উন্নয়ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। দৃশ্যমান পরিবর্তন আনাই এ পরিকল্পনার লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘদিন যেসব এলাকা উন্নয়ন থেকে পিছিয়ে আছে, সেগুলোতে অগ্রাধিকার দেওয়া হবে।

নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, কাপ্তাই–রাজস্থলী ও বান্দরবানের সঙ্গে সংযোগ সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সম্মিলিতভাবে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর চেয়ারম্যান, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪