| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে মাদকসহ চারজন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৮:৪৭:২৭:অপরাহ্ন  |  ৫১১৮২৮ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে  ডিবির অভিযানে মাদকসহ চারজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের উপদইল গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল উপজেলার উপদইল গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির শয়নকক্ষ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—ফেরদৌস আলম (২৩), মুক্তা হোসেন (৩০), হুমায়ুন কবির মুরাদ (২৪) ও শামীম হোসেন (২৪)। তাদের সবার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

অভিযান চলাকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরে গ্রেপ্তারদের থানায় নিয়ে আসা হয়।

ডিবি পুলিশের ওসি গোলাম রসূল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪