| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝাড়ু হাতে হাসপাতালে এমপি রুহুল আমিন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৮:৫৪:২২:অপরাহ্ন  |  ৫৩২৭০৫ বার পঠিত
ঝাড়ু হাতে হাসপাতালে এমপি রুহুল আমিন

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে নেমেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং সরাসরি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

এ সময় হাসপাতাল চত্বরে থাকা ঝোপঝাড় কাটেন এবং হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাসপাতালের কর্মকর্তাদের থেকে হাসপাতালে বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন।

মতবিনিময়কালে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ৬ মাসের মধ্যে অপারেশন চালুর অঙ্গীকার করেন তিনি।

মতবিনিময় শেষে এমপি রুহুল আমিন সাংবাদিকদের বলেন, আজকে আমি আমার প্রাণের শহর, আমার জন্মস্থান জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলাম। এখানকার যে পরিবেশ, বাইরের সাইটের যে পরিষ্কার-পরিচ্ছন্নতা—এগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। হাসপাতালে যে গন্ধ থাকে, আজকে অন্তত সেটি পাইনি। এগুলো খুবই ইতিবাচক দিক, ভালো দিক।

রুহুল আমিন আরও বলেন, এখানে এক্স-রে মেশিন দীর্ঘদিন খারাপ আছে। অন্যান্য মেশিনারিজ ভালো আছে, সেগুলোতে কাজ চলছে। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করেছি এগুলো যত দ্রুত সম্ভব ঠিক করতে। আমাদের স্বপ্ন এখানকার অপারেশন থিয়েটার খুব দ্রুত সময়ের মধ্যে চালু করার। একজন অ্যানেস্থেসিয়ান পেলেই এই অপারেশন চালু করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ৩১ শয্যার জনবল দিয়ে ৫০ শয্যার হাসপাতাল চলছে। তারপরও অনেকজন বিভিন্ন জায়গায় সংযুক্তি রয়েছে। আমরা সেই সংযুক্তি বাতিল করে হয় শূন্য করব অথবা তাদের ফিরিয়ে আনব। চিকিৎসকদের কাছে আমার আহ্বান থাকবে অযথা যেন রোগীদের রেফার না করা হয়। বিষয়টি আপনারা আন্তরিকতার সঙ্গে দেখবেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামল কুমার, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান সুজন, জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু বক্কর, পৌর আমির ফিরোজ হোসেন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটন, পৌর সেক্রেটারি আরিফ জোয়াদ্দারসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও জামায়াতের নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪