| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া উপ-নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৯:৫০:৩৫:অপরাহ্ন  |  ৫৩১৯৩৯ বার পঠিত
বগুড়া উপ-নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল

বগুড়া প্রতিনিধি: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন, আবারও উপনির্বাচনে দিবেন। সন্ত্রাস-দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে বগুড়া সদরবাসী এবার অবশ্যই জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দেবে। সবাই জানে, জামায়াতের কেউ সন্ত্রাস-চাঁদাবাজি করে না।

আমরা মনে করি, দেশের জনগণ বিগত নির্বাচনে যেভাবে দাঁড়িপাল্লার পক্ষে ঝাঁপিয়ে পড়েছিল, তাতে শুধু আমরা বিস্মিত হইনি, দেশের মানুষও বিস্মিত হয়েছে। ভোট গণনা শুরু হলে সারাদেশ থেকে একের পর এক আমাদের আসনগুলোতে বিজয়ের খবর আসতে থাকে। রাতে রহস্যজনকভাবে মিডিয়ায় সেই ফলাফল দেওয়া বন্ধ করে দেওয়া হয়। আমরা মনে করি, ভোট গণনা ও ফলাফল তৈরির ক্ষেত্রে কারসাজি করা হয়েছে।

তিনি শুক্রবার বিকেলে বগুড়া শহরের চারমাথা ছয়পুকুরিয়া স্কুল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সড়ক পরিবহন শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সড়ক পরিবহন জেলা শাখার সভাপতি এজাজ আহমেদ আসলামের সভাপতিত্বে মাহফিলে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি—শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, জেলা সহ-সভাপতি জহুরুল ইসলাম বাদশা, ১৫নং ওয়ার্ড জামায়াতের আমির আবু হুর ফারাজি, শ্রমিক নেতা নুর আলম ও সুইট।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪