| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শামা ওবায়েদের ত্রাণসামগ্রী বিতরণ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ২০:৪০:১৫:অপরাহ্ন  |  ৫৩২৬৩৭ বার পঠিত
ফরিদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শামা ওবায়েদের ত্রাণসামগ্রী বিতরণ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে তিনি এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় পাঁচটি পরিবারকে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে মজিবুর মাতুব্বরের বাড়িতে একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪