বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার বলেছেন, সদরবাসী তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। নিয়ম অনুযায়ী একটি আসন ছেড়ে দিতে হয়। বগুড়া সদর আসনে এখন উপনির্বাচন হবে। এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশাকে ভোট দিয়ে বিজয়ী করুন।
তিনি শুক্রবার বিকেলে বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে শেখপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে যুবসমাজের উদ্যোগে জিয়া পরিবারের কল্যাণ কামনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এ সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, রুহুল, মো. এনামুল হক, ছাত্রনেতা সিয়াম, আব্দুল মান্নান, ইমরান, মাসুম, মেহেদী হাসান, আপেল, ঝিনুক, মো. জিতু, মো. মনোয়ার হোসেন হীরা, রানা মণ্ডল, রাজ্জাক, আব্দুল্লাহ আল মামুন রাজিব, মাসুম, আজিজুল, সাব্বির রহমান, আকরাম হোসেন, নাবিউল।
রিপোর্টার্স২৪/এসএন