| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লাইটার জাহাজে পণ্য আটকে রাখলে আইনি ব্যবস্থা নেবে সরকার: নৌপরিবহনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৩:০৮:৩৪:অপরাহ্ন  |  ৫৩১৪৭৪ বার পঠিত
লাইটার জাহাজে পণ্য আটকে রাখলে আইনি ব্যবস্থা নেবে সরকার: নৌপরিবহনমন্ত্রী

স্টাফ রিপোর্টার: লাইটার জাহাজে ভোগ্যপণ্য আটকে রেখে বাজারে সংকট তৈরির চেষ্টা করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, সরেজমিনে পরিদর্শনে একটি লাইটার জাহাজে গম পাওয়া গেছে। নির্ধারিত সময়ে পণ্য খালাস না করার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জ টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। এদিন মন্ত্রী নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি ও বাল্ক টার্মিনাল, নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নদী বন্দরের মাছঘাট সংলগ্ন টার্মিনাল ভবন পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

মন্ত্রী আরও বলেন, পরিবহন সেক্টরে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে,কোনো ভাড়া বাড়বে না। কেউ ভাড়া বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজির তথ্য পাওয়া গেলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আশ্বাস দেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে। সম্ভাব্য ব্যত্যয় ঘটার স্থানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সবাই বেশি তৎপর থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪