| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৬:৫৫:২৫:অপরাহ্ন  |  ৫২৫০২১ বার পঠিত
টাঙ্গাইলে আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইল পৌরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে উন্মুক্ত হলো ডিসি অফিসের আমতলা থেকে বৈল্যা পর্যন্ত ৯৩০ মিটার দৈর্ঘ্যের গুরুত্বপূর্ণ সড়কটি। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সড়কটির উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি খানাখন্দে ভরে গিয়ে প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। অথচ টাঙ্গাইল শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ ‘বাইপাস’ হিসেবে পরিচিত এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার ছোট-বড় যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, জনদুর্ভোগ লাঘবে চলতি বছরের ১২ জানুয়ারি সড়কটির সংস্কার কাজ শুরু হয়। জিওবি রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ৭৭ লাখ ৯৭ হাজার ৫১৯ টাকা ২৫ পয়সা চুক্তিমূল্যে দ্রুততার সঙ্গে ৯৩০ মিটার দীর্ঘ এই সড়কের নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।

সড়কটি চালুর ফলে শুধু যানবাহন চলাচলই নয়, ডিসি অফিস ও আদালতপাড়ায় যাতায়াতকারী সাধারণ মানুষের মাঝেও স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যেত এবং গর্তের কারণে রিকশা বা সিএনজি উল্টে দুর্ঘটনা ঘটত প্রায়ই। নতুনভাবে সড়কটি নির্মাণ হওয়ায় এখন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করা যাচ্ছে।

পৌরবাসীর প্রত্যাশা এভাবেই শহরের অন্যান্য জরাজীর্ণ সড়কগুলোরও দ্রুত সংস্কার ও উন্নয়ন করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪