| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেঘনায় জাটকা শিকারের দায়ে নৌকাসহ দুই জেলে আটক

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৮:০১:২৯:অপরাহ্ন  |  ৫২৪৬৭১ বার পঠিত
মেঘনায় জাটকা শিকারের দায়ে নৌকাসহ দুই জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি: মেঘনা নদী-এ নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে দুটি মাছ ধরার নৌকাসহ দুই জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। রোববার (১ মার্চ) দুপুরে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন-এর মিনি কক্সবাজার নামক স্থান থেকে তাদের জাটকা ধরা অবস্থায় আটক করা হয়।

আটক জেলেরা হলেন রাজরাজেশ্বর ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের মোস্তফা বেপারীর ছেলে মনসুর আহমেদ (চাঁদপুর) (৪০) এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে নাকমত আলী (৬০)।

এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর নৌ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, আটক দুই জেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হবে। জব্দ করা নৌকা থানা হেফাজতে রাখা হয়েছে।

জাটকা সংরক্ষণে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস চাঁদপুরের ষাটনল থেকে হাইমচর চরভৈরবী পর্যন্ত অভয়াশ্রম এলাকা ঘোষণা করেছে সরকার। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, বেচাকেনা, পরিবহন ও মজুদ নিষিদ্ধ থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪