| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে মাদক সেবনের দায়ে ৪ জনের জরিমানা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৮:৪৭:০৫:অপরাহ্ন  |  ৫২৪৫৭৮ বার পঠিত
অভয়নগরে মাদক সেবনের দায়ে ৪ জনের জরিমানা

অভয়নগর (যশোর): যশোরের অভয়নগরে মাদক সেবনের অভিযোগে চার জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা করে জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।

রবিবার (১ মার্চ) সকাল ১০ টার দিকে চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের পশ্চিমপাড়ায় রাস্তার পাশে গাঁজা সেবনকালে চার ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদেরকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা প্রদান করা হয়।

সাজা প্রাপ্তরা হলেন, উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের আবু বক্কার বিশ্বাসের ছেলে হামিদ বিশ্বাস (৫৫), একই গ্রামের কাশেম আলীর ছেলে ওসয়িার (৫৪), আনোয়ার বিশ্বাসের ছেলে খলিল বিশ্বাস (৬৫), ( চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি) ও একতারপুর গ্রামের মৃত আমিনুল হকের ছেলে মফিজুল হক (৪৫)। 

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক আটক ৪ ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে। 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, সাজা প্রাপ্ত মাদকসেবীদের আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪