| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ ড্রেজিং বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান এমপি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ১৫:১৭:২২:অপরাহ্ন  |  ৫২০৫১২ বার পঠিত
রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ ড্রেজিং বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান এমপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জলাবদ্ধতা নিরসন ও মাদক নির্মূলে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। একই সঙ্গে রাজনৈতিক ছত্রছায়ায় ধলেশ্বরী নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ-৪ আসন-এর অন্তর্গত বক্তাবলী-মধ্যনগর ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

এমপি আল আমিন বলেন, নির্বাচনের আগেই সেতুর কাজ শুরু হয়েছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল চলাচলের উপযোগী সড়কসহ সেতু চালু করা। সেতু থাকলেও সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছিল এবং কয়েকজন প্রাণও হারিয়েছেন। পরে স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সেতুর কাজ দ্রুত শেষ করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, উন্নয়ন কাজ বাস্তবায়নে এস এম ফয়েজ উদ্দিন-এর নেতৃত্বাধীন উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অবৈধ মাটি উত্তোলনের বিষয়ে আল আমিন বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ ড্রেজার ব্যবহার করে নদী থেকে মাটি তোলা হচ্ছে, যা নদীর পরিবেশ ও নাব্যতা ক্ষতিগ্রস্ত করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়াছির আরাফাত রুবেলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪