কুষ্টিয়া প্রতিনিধি: দোলপূর্ণিমা উপলক্ষে প্রতিবছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলা-এর ছেঁউড়িয়া আখড়াবাড়ি-তে সাধুভক্তদের আরাধনা, গান ও মেলার আয়োজন হলেও এবার রমজান মাসের কারণে একদিনেই অনুষ্ঠান শেষ করা হচ্ছে।
সোমবার (২ মার্চ) সকাল থেকে দোলপূর্ণিমা অনুষ্ঠান শুরু হলেও সাধুভক্তদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। কোথাও গোল হয়ে বসে লালন ফকির-এর নামে আরাধনা চলছে। তবে এবার মেলা ও বড় পরিসরের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়নি।
ঢাকা থেকে আগত সাধক কালাম ফকির বলেন, শুভ কাজের জন্য শুভ দিন প্রয়োজন। সেই বিশ্বাস থেকেই দোলপূর্ণিমায় ভক্তরা গুরু পরম্পরায় সাঁইজির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে আসেন। এখানে আত্মশুদ্ধির মাধ্যমে জ্ঞানচর্চা ও মানসিক প্রশান্তি পাওয়া যায়। রমজান মাস থাকায় এবার সীমিত পরিসরে অনুষ্ঠান পালন করতে হচ্ছে।
ফারজানা আখতার বলেন, উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আখড়াসংলগ্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন আছে। আগত বাউল সাধক, ভক্ত ও দর্শনার্থীদের সহযোগিতায় গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক দল এবং মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
তিনি জানান, রাতের মধ্যেই দোলপূর্ণিমার মূল কার্যক্রম শেষ হবে। তবে কয়েকজন সাধু তিন দিন ধরে আচার-অনুষ্ঠান পালন করতে পারেন।
রিপোর্টার্স২৪/এসএন