| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় জেলা প্রশাষকের গাড়ি আটকে রেখে ঘন্টা ব্যাপি বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ১৬:১৩:৪৯:অপরাহ্ন  |  ৫১৯৯৫৬ বার পঠিত
কুষ্টিয়ায় জেলা প্রশাষকের গাড়ি আটকে রেখে ঘন্টা ব্যাপি বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। 

সোমবার (২ মার্চ) সকাল ১০টার দিকে শহরস্থ মজমপুর গেট এলাকা থেকে জুলাইযোদ্ধা ও কুষ্টিয়ার সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ দ্রুত বাতিল করে তাকে কুষ্টিয়াতেই বহাল রাখতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ চলাকালে জেলা প্রশাসক একটি সভায় যোগ দিতে কার্যালয় থেকে বের হলে বিক্ষোভকারীরা গাড়িসহ তাকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে জোহরের নামাজ ও জরুরি বৈঠকের বিষয়টি উল্লেখ করে অনুরোধ করলে শিক্ষার্থীরা তাকে গাড়িসহ যেতে দেন। এর আগে রোববার রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রোববার (১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুষ্টিয়াসহ দেশের আরও চার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহারপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪