| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী তরুণী নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ১৬:২৬:৪৯:অপরাহ্ন  |  ৫১৯৭৬৯ বার পঠিত
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী তরুণী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে সম্পা খাতুন (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী তরুণী নিহত হয়েছেন। 

সোমবার (২ মার্চ) সকালে শহরের হরিশংকরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সম্পা খাতুন একই এলাকার মো. ফিরোজ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পা তার বাড়ির পাশে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

সকালে খালার বাড়ির সামনে অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় ঢাকা অভিমুখে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কেটে তার মৃত্যু হয়। বাকপ্রতিবন্ধী হওয়ায় ট্রেনের শব্দ শুনতে না পারায় এমন দুর্ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

পোড়াদহ জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সম্পা খাতুন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪