| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে যুবকের লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ১৩:৫৭:১৭:অপরাহ্ন  |  ১২৯০৫০২ বার পঠিত
লক্ষ্মীপুরে যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকার সবজি ক্ষেত থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২ মার্চ) দুপুরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। যুবকের পুরো শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নির্যাতনে হত্যার পর লাশ সবজি ক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। এখনো পর্যন্ত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকার একটি সবজি ক্ষেতে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। উক্ত যুবককে পিটিয়ে হত্যার পর লাশ সবজি ক্ষেতে ফেলে যায়।

গত ১৫ দিন ধরে উক্ত যুবক ওই এলাকায় ঘুরাফিরা করতে দেখতে পেয়েছে বলে জানায় স্থানীয়রা। তবে যুবকের নাম-পরিচয় জানা যায়নি। পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি মরদেহের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪