| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবননগরে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ২০:৪৭:৩৪:অপরাহ্ন  |  ৫১৭১৭৯ বার পঠিত
জীবননগরে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে জামায়াত ও বিএনপি সমার্থকের মধ্যে সংঘর্ষে জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী মেহেদী হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (০২ মার্চ) ভোরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান হাসাদহ বাজার পাড়ার জসীম উদ্দীনের ছেলে। এনিয়ে এ মামলায় মোট ৩জনকে গ্রেপ্তার করল পুলিশ।

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে হাসাদহ বাজারে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত জামায়াত কর্মী হাফিজুর রহমানকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় শনিবার রাতেই জীবননগর থানা পুলিশ মামলার দুই আসামি আব্দুস সালাম ও জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। এর পর সোমবার (০২ মার্চ) ভোরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বে একটি দল দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করেন।

জেলা ডিবি পুলিশ জানান, গ্রেপ্তার মেহেদী হাসানকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

নিহত হাফিজুর রহমানের ভাই আমির হোসেন মোট ৯জনের নাম উল্লেখ করে জীবননগর থানায় মামলা দায়ের করেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪