| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১৯:১৬:১৬:অপরাহ্ন  |  ৫১৪৩৩০ বার পঠিত
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

মাগুরা প্রতিনিধি: মাগুরায় খুচরা সার বিক্রেতাদের ট্রেড অর্গানাইজেশন (টি.ও) লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সার ডিলাররা। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

পরে ব্যবসায়ীরা তাদের দাবি সংক্রান্ত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের মাগুরা জেলা শাখার সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী। তারা জানান, সরকারের সিদ্ধান্তের পরিবর্তন চান। কৃষকদের কাছে তারা

সারাবছর লেনদেন করেন, ফলে হঠাৎ ডিলার পরিবর্তন হলে তারা আর্থিক ক্ষতির সম্মুখিন হবেন।

বক্তারা আরো বলেন, কৃষকদের সুবিধার্থে ২০০৯ সালে সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে খুচরা সার বিক্রয়ের অনুমতি ও অনুমোদন টি.ও লাইসেন্স দেওয়া হয়। এতে প্রান্তিক কৃষকরা দ্রুতই সার সুবিধা পেতেন। এতে করে একচেটিয়া সার ব্যবসায়ীদের সুবিধা বন্ধ হয়ে কৃষকরা লাভবান হন। কিন্তু ২০২৫ সালে এসে এ নীতিমালার খসড়া অনুমোদন স্থগিত করে। এই নির্দেশনার ফলে কৃষকদের পাশাপাশি খুচরা সার ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হচ্ছেন। তারা ২০০৯ সালের এ নীতিমালা বহাল রাখার দাবিতে বর্তমান সরকারের নিকট জোর দাবি জানান।

মানববন্ধন শেষে ব্যবসায়ীরা মিছিলসহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর দিয়ে সংশ্লিষ্ট

কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করেন। মাগুরা জেলা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে জেলার দুইশতাধিক খুচরা সার ব্যবসায়ী

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪