| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীতাকুন্ডে গলা কেটে কন্যাশিশু ইরা হত্যার ঘটনায় ​গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ২১:২০:১২:অপরাহ্ন  |  ৫১১৭৮৩ বার পঠিত
সীতাকুন্ডে গলা কেটে কন্যাশিশু ইরা হত্যার ঘটনায় ​গ্রেপ্তার  ১

চট্টগ্রাম প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সাত বছরের কন্যাশিশু ইরা হত্যার ঘটনায় বাবু শেখ নামে এক ব্যক্তিকে ​গ্রেপ্তার  করেছে পুলিশ। বাবু শেখ এই হত্যাকাণ্ডের মূল আসামি বলেও জানিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল। 

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় শিশু ইরার। এর আগে শনিবার সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগী কন্যা শিশুটি ধর্ষণের শিকার হয়েছিলো।

পুলিশ জানায়, শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূরে আসা সম্ভব নয়। কেউ হয়তো ফুসলিয়ে শিশুটিকে সেখানে নিয়ে এসেছে।

পুলিশ জানায়, ভিকটিম শিশুটির বসত বাড়ী কুমিরা থেকে সীতাকুণ্ড পাহাড় পর্যন্ত রাস্তায় থাকা সি.সি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়। পাশাপাশি প্রযুক্তিগত কিছু সহায়তা নিয়ে ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত বাবু শেখ (৪৫), পিতা- মৃত হাদেম শেখ, মাতা- মৃত মোছাঃ খাজের বেগম, সাং- মধ্যম পুলুপাড়া, পোস্ট- বাগদা, থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা কে আজ ১২:০০ টার দিকে কুমিরা কাজী পাড়া থেকে গ্রেফতার করা হয়।

​গ্রেপ্তার  বাবু শেখকে জিজ্ঞাসাবাদে জানায় যে, ভিকটিমের বাবা মনির হোসেন এর সাথে তাহার পারিবারিক বিরোধ ছিল। তাহাদের সাথে প্রায় বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হত।

বিরোধের হিসেবে তার মেয়েকে মেরে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। আসামী বাবু শেখ তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী মার্চের ১ তারিখ ঘটনার দিন সকাল অনুমান ৯ টা ৩০ মিনিটের সময় মেয়েটিকে চকলেট কিনে দিয়ে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে আসে। তারা প্রথমে কুমিরা থেকে বাস যোগে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নামে।

পরবর্তীতে পায়ে হেঁটে সীতাকুণ্ড পাহাড় এলাকায় নিয়ে সেলোয়ার খুলে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি ঘটনা মানুষকে বলে দিবে বলিয়া চিৎকার করে। সেই সময় অভিযুক্ত বাবু শেখ তার কাছে থাকা চাকু দিয়ে ভিকটিম এর আংশিক গলা কেটে মারা গেছে ভেবে ফেলে রেখে চলে আসে। পরে ভিকটিম আস্তে আস্তে উপরে উঠে নির্মাণাধীন রাস্তা দিয়ে আসতে থাকলে শ্রমিকগণ তাকে উদ্ধার করে বেলা অনুমান ১ টা ৩০ মিনিটের  সময় থানায় খবর দেয়। গ্রেফতারকৃত বাবু শেখের শনাক্ত মতে ঘটনাস্থল সীতাকুণ্ড পাহাড় থেকে ভিকটিমের রক্ত মাখা সেলোয়ার সহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী বাবু শেখ কে বিজ্ঞ আদালতে প্রেরণ করে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪