| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমি অফিসে কর্মকর্তারা অনুপস্থিত, বারান্দায় বসে অপেক্ষা করলেন প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১১:৫৮:০১:পূর্বাহ্ন  |  ৫১০৩৪৩ বার পঠিত
ভূমি অফিসে কর্মকর্তারা অনুপস্থিত, বারান্দায় বসে অপেক্ষা করলেন প্রতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস-এ আকস্মিক পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনার চিত্র দেখেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। সরেজমিনে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাই তখন কর্মস্থলে উপস্থিত ছিলেন না। নির্ধারিত অফিস সময় পেরিয়ে গেলেও সেখানে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

প্রতিমন্ত্রী প্রায় ৩০ মিনিট অফিসের বারান্দায় বসে কর্মকর্তাদের জন্য অপেক্ষা করেন। এরপরও কাউকে না পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে ঘটনাটিকে অত্যন্ত ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেন।

ব্যারিস্টার কায়সার কামাল হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্রীয় অর্পিত দায়িত্বে অবহেলা এবং জনগণের সেবায় বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এমন উদাসীনতা সরকারের জনসেবামূলক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি দপ্তরে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বহীনতা কোনোভাবেই বরদাশত করা হবে না।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪