| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া শর্ট-সার্কিটের আগুনে পুড়লো কৃষকের বসতবাড়ি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৭:২৭:১৪:অপরাহ্ন  |  ৫০৯৭১৫ বার পঠিত
কুষ্টিয়া শর্ট-সার্কিটের আগুনে পুড়লো কৃষকের বসতবাড়ি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী গ্রামের মৃত ইমদাদুল হকের ছেলে সরওয়ার জাহান (৩০)-এর বাড়িতে রাত আনুমানিক ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সৃষ্টি। আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরের সবকিছু পুড়ে যায়। আগুনে নগদ প্রায় ১ লাখ টাকা, একটি ডায়াং কোম্পানির মোটরসাইকেল, গৃহস্থালির মালামালসহ দুটি গরু ও ১০টি ছাগল দগ্ধ হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী।

সরওয়ার জাহান বলেন, প্রতিদিনের মতো কাজ শেষে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ গভীর রাতে ঘরে আগুনের বিষয়টি টের পাই। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আমার ব্যবহার্য জিনিসপত্র, মোটরসাইকেল ও গবাদিপশু আগুনে পুড়ে গেছে। আমি একজন অসহায় কৃষক। সরকারের কাছে সহযোগিতা চাই।

ঘটনার পর দৌলতপুর থানার পুলিশের একটি টহলদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪