জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দুঃর্গাদহ বাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভাদসা ইউনিয়ন পরিষদ চত্বরে এ আয়োজন করা হয়।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোক্তা ও চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী আব্দুল বাতেনসহ স্থানীয় জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন, বিএনপি ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাবেন। নির্বাচনী এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সচেষ্ট থাকবেন বলেও উল্লেখ করেন।
ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন