| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১৮:০৮:২৭:অপরাহ্ন  |  ১২৭৫০২৯ বার পঠিত
বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

চট্টগ্রাম প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আহমেদ রেজা হায়াত খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনির হোসেন, সিরাজুল মনির এবং চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি মোহাম্মদ সোহাগ আরেফিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ অনিক, সহ-সভাপতি সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর, আইন বিষয়ক সম্পাদক মোহাম্ম্মদ শুভ, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মোহাম্মদ এমদাদুল, রাঙ্গামাটি শাখার সদস্য মোহাম্মদ জসিম ও মো. শফিকসহ সাংবাদিক রাজু চৌধুরী এবং অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মানুষের মাঝে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা দেয়। তারা মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং অসহায় মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪