| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে অস্ত্র ও কার্তুজসহ ৩ ডাকাত গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ০১:৩১:১৭:পূর্বাহ্ন  |  ১২৬৮৪৭৫ বার পঠিত
লক্ষ্মীপুরে অস্ত্র ও কার্তুজসহ ৩ ডাকাত গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও পাঁচ রাউন্ড কার্তুজসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের মান্দারী বাজার ব্রিজ সংলগ্ন মাছ বাজার সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে একটি একনলা দেশীয় এলজি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পার্শ্ববর্তী চাটখিল থানার মৃত শাহাব উদ্দিনের ছেলে বেলাল হোসেন ওরফে বেলাল (৪৮), লক্ষ্মীপুর সদরের পূর্ব চর মনসা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. আরিফ (৩৬) এবং রাজীবপুর গ্রামের নুর হোসেনের ছেলে মো. ফাহিম (২১)।

লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪