| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় প্যান্ট জব্দ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ১৫:৩০:২৫:অপরাহ্ন  |  ৪৭২৩৫৫ বার পঠিত
কুড়িগ্রাম সীমান্তে  বিপুল পরিমাণে ভারতীয় প্যান্ট জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় (প্যান্ট পিস) জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

শনিবার (৭ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা যাত্রাপুরের মাঝিপাড়া ঘাট এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় টহলদল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে রাখা ১ হাজারটি ভারতীয় প্যান্ট পিস জব্দ করে যাত্রাপুর বিওপির সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব পণ্যের মোট আনুমানিক মূল্য পনের লাখ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪