| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীতে ঈদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ০৭:০২:১০:পূর্বাহ্ন  |  ১২৭৬০৯৬ বার পঠিত
রাজশাহীতে ঈদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার সাকোয়া গ্রামে ঈদের নামাজে কে ইমামতি করবেন তা নিয়ে স্থানীয় জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আলাউদ্দিন (৫৫)। তিনি সাকোয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাহে ইমাম নিয়োগকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়, যা পরে উত্তেজনা ও হাতাহাতিতে রূপ নেয়। এই সময় আলাউদ্দিন তার দুই সন্তানকে ঘটনাস্থল থেকে সরানোর চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহত আলাউদ্দিনের দুই ছেলে জামায়াতের সমর্থক বলে জানা গেছে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপি) সাবিনা ইয়াসমিন জানান, ঈদের নামাজে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় আলাউদ্দিন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে গিয়ে মারা যান। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি; প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

নিহতের ছেলেরা যদিও জামায়াতের কর্মী, আলাউদ্দিন নিজে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কি না তা স্পষ্ট নয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার পর বিক্ষুব্ধ জামায়াত নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে রাজশাহী–নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। অবরোধ চলাকালে একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪