| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হজ শেষে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৫ ইং | ০৮:৩২:৫১:পূর্বাহ্ন  |  ১৮০৭৫৭২ বার পঠিত
হজ শেষে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি
ছবির ক্যাপশন: হজ শেষে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

পবিত্র হজ পালন শেষে শুক্রবার (১৩ জুন) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ১৬ হাজার ৪৬৯ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২ হাজার ৮৮ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১৪ হাজার ৩৮১ জন।

শনিবার (১৪ জুন) হজ সংশ্লিষ্ট সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৪২টি ফিরতি হজ ফ্লাইটে এসব হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ফিরেছেন ৪ হাজার ৫৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ৫ হাজার ৮৯৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ফিরেছেন ৫ হাজার ৯৯৯ জন হাজি।

এদিকে, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত সৌদি আরবে ২৭ বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ২৪ জন পুরুষ এবং ৩ জন নারী। মক্কায় মারা গেছেন ১৮ জন, মদিনায় ৮ জন এবং আরাফায় একজন হাজি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪