| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের উদযাপনে ফ্রান্সে সহিংসতা

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ১০:০০:৪৬:পূর্বাহ্ন  |  ১০২৫ বার পঠিত
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের উদযাপনে ফ্রান্সে সহিংসতা

স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে উদযাপনের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪১৬ জনকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।

শনিবার (৩১ মে) রাতে পিএসজির জয় নিশ্চিত হওয়ার পর হাজারো সমর্থক রাস্তায় নেমে উদযাপনে অংশ নেন। তবে কয়েকটি স্থানে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৮০ জনের বেশি প্যারিস থেকে আটক হয়েছেন।

তিনি এ ধরনের সহিংসতাকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ উল্লেখ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিয়েছে। সংঘর্ষে সাতজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

উল্লেখ্য, বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট জেতে পিএসজি। শিরোপা জয়ের পরই ফ্রান্সের বিভিন্ন শহরে সমর্থকদের ব্যাপক উল্লাস দেখা যায়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪