| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতালে স্বামীর মৃতদেহ রেখে পালালো স্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ১২:১৮:৪৯:অপরাহ্ন  |  ১৬৭৪৮৭৪ বার পঠিত
হাসপাতালে স্বামীর মৃতদেহ রেখে পালালো স্ত্রী
ছবির ক্যাপশন: হাসপাতালে স্বামীর মৃতদেহ রেখে পালালো স্ত্রী

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হালিম খান নামে এক ইতালি প্রবাসীর লাশ ফেলে রেখে উধাও হয়ে গেছে স্ত্রী ও শশুর বাড়ির লোকজন। অভিযোগ উঠেছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে এ ঘটনা ঘটে। নিহত হালিম জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের নগর গোয়ালদি গ্রামের মৃত হাজী বালা উদ্দিনের ছেলে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এদিন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ওসি মাসুদ খান।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চার বছর পূর্বে প্রেমের সম্পর্ক ধরে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের উত্তর দারাদিয়া গ্রামের সোমেদ চৌকিদারের মেয়ে রেশমা বেগম ও পাশ্ববর্তী নগর গোয়ালদি গ্রামের ইতালি প্রবাসী হালিমের দ্বিতীয় বিয়ে হয়। এরপর আর্থিক লেনদেন নিয়ে রেশমার পরিবারের সাথে হালিমের দ্বন্দ্ব হয়। হালিমের পরিবারের দাবি এই দ্বন্দ্বের ধরেই হালিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনাটি ধামাচাপা দিতে মঙ্গলবার (২৪ জুন) সকালে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক হালিমকে মৃত ঘোষণা করলে লাশটি ফেলে রেখেই পালিয়ে যান দ্বিতীয় স্ত্রী রেশমাসহ শশুর বাড়ির লোকজন। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় অপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্বজনরা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪