| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ১২:৪০:৫৪:অপরাহ্ন  |  ১৬৭৪৮১০ বার পঠিত
ফরিদপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
ছবির ক্যাপশন: ফরিদপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিয়োগবিধি সংশোধন করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ফরিদপুর নগরকান্দা উপজেলার স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সহকারীরা জানান, ১৯৯৮ সাল থেকেই এ দাবি করে আসছিলেন, বিভিন্ন সময় সরকার দাবি মানলেও তা বাস্তবায়ন হয়নি এখনো। আগামীতে আবারও কর্মবিরতির কথা বলেন এ স্বাস্থ্য সহকারীরা।

তাদের অন্যতম দাবি হলো পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান)-সংযোগ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নগরকান্দা উপজেলা  শাখার সভাপতি আশিষ সরকার ,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ রায় সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪