| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রকৌশলী-কলেজছাত্র নিহত

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৫ ইং | ০৬:২০:৪২:পূর্বাহ্ন  |  ১৬৭০৮৭২ বার পঠিত
দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রকৌশলী-কলেজছাত্র নিহত
ছবির ক্যাপশন: সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে মোটরসাইকেল।

রিপোর্টার্স২৪ ডেস্ক :

মেহেরপুর শহরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা বন বিভাগ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে বন বিভাগের সামনের সড়কে দ্রুতগতির দুটি মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা খায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা ও গাংনী জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মো. এ কে এম মাহফুজুর রহমান ৪৭, সদরের শেখপাড়ার বাসিন্দা ও মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো. আকমল হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেলের মধ্যে কেউই গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। মুখোমুখি সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে গেছে। দুই আরোহী ছিটকে পড়ে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পান। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

মেহেরপুর সদর থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও সড়কে অসতর্কতার ফলেই এ মর্মান্তিক দুর্ঘটনা।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪