| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৫ ইং | ১৪:৩৬:২০:অপরাহ্ন  |  ১৬৭০৮১৩ বার পঠিত
শ্রীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
ছবির ক্যাপশন: শ্রীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত: র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুরে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় শ্রীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। র‌্যালি ও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী, পরিবেশপ্রেমী সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বন উজাড় ও দূষণের ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এই সংকট মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় দায়িত্ব নিতে হবে—এমন আহ্বান জানান তারা।

আলোচনা শেষে শ্রীকোল ইউনিয়নের রামনগর-শ্রীকোল গ্রামে অবস্থিত “ফ্রুটস ভ্যালি” এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় অংশগ্রহণের বার্তা দেওয়া হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাখী ব্যানার্জী। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, যুব উন্নয়ন অফিসার রিয়াজ আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল, ওসি (তদন্ত), শ্রীপুর থানা আবু বকর, উপজেলা আইসিটি কর্মকর্তা আহম্মেদ মাহফুজ, পল্লি সঞ্চয় ব্যাংক অফিসার বিধান দাস, পাট অফিসার সাদ্দাম হোসেন, ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বাপ্পী শিকদার, শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া, এছাড়া স্থানীয় সাংবাদিক, সুধী সমাজ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪