| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবকে কুপিয়ে আহত

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৫ ইং | ১৪:৪৭:০৩:অপরাহ্ন  |  ১৬৭০৭২১ বার পঠিত
মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবকে কুপিয়ে আহত
ছবির ক্যাপশন: মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবকে কুপিয়ে আহত

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে, কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ভূইয়া কমিউটিনি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

গুরতর হামলার শিকার মাসুম বিল্লাহ মাদারীপুর শহরের বাদামতলা এলাকার আক্তারউজ্জামানের ছেলে। জুলাই গণঅভ্যুত্থানে মাদারীপুরে আন্দোলনের নেতৃত্বে অন্যতম ভুমিকায় ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনসসিপির জেলা কমিটির আয়োজনে বুধবার বিকেলে শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারে এক কর্মীসভার আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ। কর্মীসভায় মাসুম বিল্লাহ যোগ দেওয়ার পরেই তার ওপর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহ নেতৃত্বে এনসিপির সদস্য রাতুল হাওলাদার ও আদিল মাহামুদ টুটুলসহ বেশ কয়েকজন অর্তকিত হামলা চালায়।

এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাসুম বিল্লাহকে কুপিয়ে জখম করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাসুম বিল্লাহকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নেয়ামতুল্লাহ বলেন, আজ যার উপর হামলা হয়েছে সে হল জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির একজন যোদ্ধা। এই মাসুম বিল্লাহর নেতৃত্বেই মাদারীপুরে আন্দোলন সংঘটিত হয়। সেই মাসুম বিল্লালর উপর যারা সন্ত্রাসী হামলা করেছে তাদের অতি দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

এই বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪