| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোটারী বর্ষ ২০২৫-২৬ উদযাপন উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র‌্যালী

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৫ ইং | ১২:৪৫:৪৪:অপরাহ্ন  |  ১৭৭৭৪২১ বার পঠিত
রোটারী বর্ষ ২০২৫-২৬ উদযাপন উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র‌্যালী
ছবির ক্যাপশন: রোটারী বর্ষ ২০২৫-২৬ উদযাপন উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র‌্যালী

বগুড়া প্রতিনিধি: রোটারী বর্ষ ২০২৫-২৬ উদযাপন উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও রোটারী ক্লাব অব বগুড়া এবং রোটারী ক্লাব অব বগুড়া করতোয়া ও রোটারী ক্লাব অব মহাস্থান বগুড়া’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য রোটারী বর্ষবরণ অনুষ্ঠান।

মঙ্গলবার (১ জুলাই) সকালে এ উপলক্ষে আয়োজন করা হয় আনন্দ র‌্যালী। বিভিন্ন রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, ঢাকঢোলসহ আনন্দঘন উৎসবে র‌্যালীটি শহরের রানার প্লাজা থেকে শুরু হয়ে দত্তবাড়ীস্থ জামিল শপিং সেন্টারে মামদুদুর রহমান হল, রোটারী ভেন্যুতে এসে শেষ হয়।

এর আগে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন রোটারী ক্লাব অব বগুড়ার সভাপতি রোটা. মো. রেজাউল হক। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউল হাসান রানু, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মামদুদুর রহমান শিপন, পাস্ট প্রেসিডেন্ট রোটা. এম এ জিন্নাহ, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মো. মোস্তাফিজার রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটা. ববিতা রানী বর্মন, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মোছাঃ সুলতানা পারভীন শ্রাবণী, আইপিপি রোটা. মো. সাইরুল ইসলাম ও ইয়ার লাঞ্চিং কমিটির চেয়ারম্যান রোটা. সানাউল হক দুলাল।

অন্যান্যদের মধ্যে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা. ডা. মো. মুনছুর রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মোরশিদা খাতুন, সেক্রেটারী রোটা, নবিউল ইসলাম নয়ন, ভাইস প্রেসিডেন্ট রোটা. রফিকুল ইসলাম বুলবুল, ডাইরেক্টর রোটা. সেহেলী আকতার ছালমা, ডাইরেক্টর রোটা. চন্দন কুমার রায়, ডাইরেক্টর রোটা. কামাল ইনেনু টিংকু, জয়েন্ট সেক্রেটারী রোটা. শফিকুল ইসলাম শফিক, রোটা. ইয়াসমিন হাসান, রোটা. শফিকুল ইসলাম শফিক, সার্জেন্ট এ্যাট আর্মস রোটা. সঞ্জীব প্রসাদ জয়সোয়াল, আখতারুল ইসলাম আখতার, রোটা. আবু সায়েম সরকার, রোটা. রাশেদুর রহমান হান্নান, রোটা. মো. রফিকুল ইসলাম রফিক, রোটা. মনজুর কাদের, রোটা. মাসুদ করিম, রোটা. মো. মাহবুব সাইদী প্রিন্স, ট্রেজারার রোটা. রাহাত খন্দকার, রোটা. মো. আব্দুস ছামাদ তালুকদার, রোটা. আবু রেজা আল মামুন, রোটার‌্যাক্ট ক্লাব অব বগুড়া এবং ইন্টার‌্যাক্ট ক্লাব অব বগুড়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪