| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাংশায় শিক্ষার্থীদের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের গাছ বিতরণ

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৫ ইং | ১১:৪৩:১৪:পূর্বাহ্ন  |  ১৭২৪০১২ বার পঠিত
পাংশায় শিক্ষার্থীদের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের গাছ বিতরণ
ছবির ক্যাপশন: পাংশায় শিক্ষার্থীদের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের গাছ বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি: ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন রাজবাড়ীর পাংশায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।

‘প্রকৃতির প্রতি দায়িত্বশীল হোন’- এই আহ্বানে ফাউন্ডেশনের বৃক্ষরোপণ প্রকল্পের অংশ হিসেবে রোববার (১৩ জুলাই) সকাল ১১টায় পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির ৫৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ফলদ গাছ বিতরণ করা হয়। প্রতিজন শিক্ষার্থীকে ১টি করে আম গাছ ও ১টি করে লিচু গাছ দেওয়া হয়। ফলে মোট ৫৫০টি আম গাছ এবং ৫৫০টি লিচু গাছ বিতরণ করা হয়েছে।

বিতরণকৃত আম গাছগুলোর মধ্যে রয়েছে দেশীয় জনপ্রিয় জাত-কিউ জয়, কাঠিমন, রুপালি, হাড়িভাঙা ও ব্যানেনা, এবং লিচুর মধ্যে রয়েছে অধিক ফলনশীল চায়না-৩ জাত।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের রাজবাড়ী জেলা ও পাংশা উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি অনুষ্ঠানে কাচারীপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গও অংশ নেন।

প্রতিনিধিরা জানান, পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন। আগামীতে দেশের আরও বিভিন্ন অঞ্চলে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪