| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ১৭:০৭:০০:অপরাহ্ন  |  ১৫৩৬৩৬০ বার পঠিত
জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

রিপোর্টার্স ডেস্ক : বাংলাদেশ-পাকিস্তান সিরিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার খেলার শুরুর আগেই মিরপুরে হাজির হন তিনি।ম্যাচের শুরুতে ব্যাটিং করে পাকিস্তান। এই ইনিংস শেষ হওয়ার আগেই মিরপুর ছাড়েন মির্জা ফখরুল। খেলা দেখার ফাঁকে অবশ্য তিনি কথা বলেছেন ব্রডকাস্টার চ্যানেল টি-স্পোর্টসের সঙ্গে। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, বিএনপি যদি ক্ষমতায় (সরকারে) আসে তাহলে সাকিব আল হাসান আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কি না?

এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, 'সাকিবের ফর্মের উপর নির্ভর করবে সেটা। সে ক্রিকেটে থাকবে কি না সেটা তার উপর নির্ভর করবে। আমি কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাই না এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।'পরে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয় তার প্রিয় ক্রিকেটার কে? টিভি স্ক্রিনে যাদের দেখে থাকেন তাদের মধ্যে। জবাবে তিনি বলেন, 'আমার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম।'

এদিন অবশ্য খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও। সঙ্গে ছিল তার পুত্র সন্তান মায়ান। এমন দিনে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ৭ উইকেটের ব্যবধানে।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪