| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের বিপক্ষে জয়, টাইগারদের ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ১৭:৫০:৫৮:অপরাহ্ন  |  ১৫৩৬৩৮৫ বার পঠিত
পাকিস্তানের বিপক্ষে জয়, টাইগারদের ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
ছবির ক্যাপশন: পাকিস্তানের বিপক্ষে জয়, টাইগারদের ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

রিপোর্টার্স ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ৭ উইকেটের জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (২০ জুলাই) এক অভিনন্দন বার্তায় তিনি খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও বিসিবির সংশ্লিষ্ট সবাইকে

শুভেচ্ছা জানান।সিরিজের বাকি ম্যাচগুলোতেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আাশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা।

প্রসঙ্গত, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১ম ম্যাচে ৭ উইকেটে জয় পায় টিম টাইগার্স। ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

মুস্তাফিজের রেকর্ড গড়া বোলিং আর পারভেজ হোসেন ইমনের ঝড়ো ফিফটিতে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে লিড নেয় বাংলাদেশ।  

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪