| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাওয়ার প্লেতেই ধস, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৫ ইং | ১৩:০৮:৩৬:অপরাহ্ন  |  ১৫৩৪৮৫৭ বার পঠিত
পাওয়ার প্লেতেই ধস, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক: নিশ্চিত ইতিহাস গড়ার মিশনে নামলেও শুরুটা যেন দুঃস্বপ্নেই রূপ নিয়েছে বাংলাদেশের। মিরপুর শেরে বাংলায় দ্বিতীয় টি-টোয়েন্টির শুরুতেই হোঁচট খেয়েছে টাইগাররা। পাওয়ার প্লের মাত্র ৬ ওভারেই ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে কেবল ২৯ রান।

সিরিজ জয়ের হাতছানি নিয়ে মাঠে নামা বাংলাদেশের টস ভাগ্যে সহায় হয়নি। টস হেরে ব্যাটিংয়ে নেমেই শুরুটা হয় ভীষণ নড়বড়ে। ওপেনিংয়ে তানজিদ হাসানের জায়গায় সুযোগ পাওয়া নাইম শেখ সুবিধা করতে পারেননি। ফাহিম আশরাফের বলে স্কুপ খেলার চেষ্টায় উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন মাত্র ৩ রানে।

এরপর আসে আরও ধাক্কা। পঞ্চম ওভারে অধিনায়ক লিটন দাস খেলেন চিরচেনা দায়িত্বহীন শট, ক্যাচ তুলে দেন ডিপ মিডউইকেটে। ৯ বলে ৮ রানের ইনিংসটি হতাশাই বাড়ায়। ওই ওভারেই রানআউট হন তাওহিদ হৃদয়, কোনও রান না করেই ফিরে যান সাজঘরে।

পাওয়ার প্লের শেষ ওভারে আবারও আঘাত হানে পাকিস্তান। মারমুখী ব্যাটিংয়ের ইঙ্গিত দিলেও বেশিদূর যেতে পারেননি পারভেজ হোসেন ইমন। অভিষিক্ত পারভেজ দানিয়েলের বলে মিড-অন অঞ্চলে ধরা পড়ার আগে ১৪ বলে করেন ১৩ রান।

একপ্রান্তে উইকেট পতনের মিছিল, অন্যপ্রান্তে হতবিহ্বল ড্রেসিংরুম- এমন চিত্রে সিরিজ জয়ের স্বপ্ন এখন ব্যাটারদের দায়িত্বশীলতায়ই টিকে আছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪