| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৩৪ রান তাড়া করতে নেমে ধুঁকছে পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৫ ইং | ১৪:৩৫:০২:অপরাহ্ন  |  ১৫৩৪৭৮৭ বার পঠিত
১৩৪ রান তাড়া করতে নেমে ধুঁকছে পাকিস্তান
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক: ১৩৪ রানের লক্ষ্যটা টি-টোয়েন্টিতে খুব একটা বড় নয়। কিন্তু সেই লক্ষ্যই যখন বিপক্ষে থাকে আগুনঝরা বোলিংয়ের বাংলাদেশ, তখন পরিস্থিতি একেবারে ভিন্নরকম হয়ে যায়।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে বোলিং করে বাংলাদেশকে মাত্র ১৩৩ রানে গুটিয়ে দিয়েছিল পাকিস্তান। কিন্তু জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেই যেন ছন্নছাড়া হয়ে পড়ে সালমান আঘার দল। মাত্র ৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ফেলে মাত্র ১৫ রানেই।

লক্ষ্য তাড়ার শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই রানআউট হয়ে ফিরে যান সাইম আইয়ুব। এরপর দ্বিতীয় ওভারে বল হাতে আক্রমণে আসেন একাদশে ফেরা শরিফুল ইসলাম। নিজের প্রথম ওভারেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আগা সালমানকে।

চতুর্থ ওভারে আবারও বাজিমাত করেন শরিফুল। এবার তার অফ স্টাম্পের বাইরে ছোঁড়া বল টেনে খেলতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন ফখর জামান।

এরপর যেন ঝড় বয়ে যায় পঞ্চম ওভারে। বল হাতে আসেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তাঁর ওভারেই ধস নামে পাকিস্তানের মিডল অর্ডারে। ওভারের প্রথম বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন হাসান নওয়াজ, রানের খাতা খুলতে পারেননি।

তারপরের বলেই ঘটে আরেক বিপর্যয়। প্রথম বলেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ নওয়াজ—গোল্ডেন ডাক! দুই বলে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে দারুণভাবে ফিরিয়ে আনেন তানজিম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান ৫ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে মাত্র ১৬ রান। ব্যাটিং লাইনআপের এমন ভেঙে পড়া নিশ্চিতভাবেই ম্যাচে টাইগারদের নিয়ন্ত্রণ আরও মজবুত করে দিয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪