| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ২৫ রানেই নেই ৫ উইকেট

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৫ ইং | ১৪:৫০:৩৩:অপরাহ্ন  |  ১৫২৭৩৬৯ বার পঠিত
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ২৫ রানেই নেই ৫ উইকেট
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক : ১৭৯ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ফিরেন ইনফর্ম ওপেনার তানজিদ তামিম। সালমান মির্জার বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেও শুরুতে আম্পায়ার আউট দেননি, তবে পাকিস্তানের নেওয়া রিভিউয়ে সিদ্ধান্ত বদলে যায়। তামিম ফেরেন ‘ডাক’ মেরে।

প্রথম উইকেটের পতনের পর বাড়তি দায়িত্ব ছিল অধিনায়ক লিটন দাসের কাঁধে। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনিও। ৮ বলে মাত্র ৮ রান করে তিনিও বিদায় নেন।

চারে নামা মেহেদি হাসান মিরাজ শুরুটা ইতিবাচক করলেও ইনিংস লম্বা করতে পারেননি। ফাহিম আশরাফের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি করেন ৮ বলে ৯ রান।

এরপর ইনিংসের পঞ্চম ওভারেই ঘটে সবচেয়ে বড় বিপর্যয়। ওই ওভারে দুই ব্যাটার—জাকের আলি ও শেহ মেহেদি—কে ফিরিয়ে বাংলাদেশকে গভীর সংকটে ঠেলে দেন সালমান মির্জা। মাত্র ২৫ রানেই ৫ উইকেট হারায় টাইগাররা।

পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ২৯/৫। হোয়াইটওয়াশের লক্ষ্যে এগোনোর পথ কঠিন হয়ে উঠেছে লিটন বাহিনীর জন্য।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪