| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এশিয়া কাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৫ ইং | ০৭:১৮:২৭:পূর্বাহ্ন  |  ১৫২৬১৩৫ বার পঠিত
এশিয়া কাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :

ঢাকায় গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে এশিয়া কাপ নিয়ে পরিষ্কার কিছু জানাননি সংস্থাটির সভাপতি মহসিন নাকভি। তবে এশিয়া কাপ যে হচ্ছে, সেটা বুঝিয়ে দেন তিনি, ‘এটা (এশিয়া কাপের সূচি) ঘোষণা করা হবে দ্রুতই। আমরা বিসিসিআইয়ের সঙ্গে পরামর্শ করছি। আশা করি দ্রুতই সমাধান করতে পারব।’

নাকভি জানিয়েছেন, এশিয়া কাপ নিয়ে এখনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এশিয়া কাপের সূচি দ্রুত ঘোষণা করবে এ টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই। টাইমস অব ইন্ডিয়াকে সূত্র বলেছে, বিসিসিআই আগামী কয়েক দিনের মধ্যে টুর্নামেন্টের সূচি ঘোষণা করবে।

ভারতের সংবাদমাধ্যম আরও জানিয়েছে, এবার এশিয়া কাপে ভারত-পাকিস্তানের একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা বেশি। এসিসির একটি সূত্র ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেছে, এশিয়া কাপ আরব আমিরাতে আয়োজন করবে ভারত। দুবাইয়ে নিজেদের সব ম্যাচ খেলবে ভারত। তবে সূচি নিয়ে এখনো আলোচনা চলছে।

টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮ ও ইন্ডিয়া টুডে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এবার এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাই বেশি। ৮ দল নিয়ে টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে একই গ্রুপে ভারত-পাকিস্তানের থাকার অর্থ হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে অন্তত দুবার মুখোমুখি হতে দেখা যাবে। গ্রুপ পর্বের পর সুপার সিক্সে মুখোমুখি হবে দুই দল। ফাইনালে উঠলে সেটি হবে তৃতীয় মুখোমুখি, যা সম্প্রচারকদের আরও বেশি আয়ের সুযোগ তৈরি করবে।

গত ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর যুদ্ধ পরিস্থিতিতে চলে গিয়েছিল ভারত ও পাকিস্তান। তারপর এবার এশিয়া কাপেই প্রথম মুখোমুখি হবে দুই প্রতিবেশী। গত ফেব্রুয়ারি ও মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বে সে ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় ভারত।

ইন্ডিয়া টুডেকে সূত্র জানিয়েছেন, টুর্নামেন্টের সূচি এ ভেন্যু চূড়ান্ত করতে আগামী কয়েক দিনের মধ্যে আলোচনার টেবিলে বসবেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা এবং এসিসি ও পিসিবি সভাপতি মহসিন নাকভি। ৭ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্টটি শুরু করার প্রস্তাব উঠেছে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪