| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৫ ইং | ১৩:০১:৩০:অপরাহ্ন  |  ১৫০৭৬৫০ বার পঠিত
৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক : বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন। দীর্ঘ ৩৭ বছর পর বাংলাদেশের এই দুই সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেবার বিরল কৃতিত্ব অর্জণ করেছেন। 

মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় (ইংল্যান্ড সময় মধ্যরাত আড়াইটা) ইংলিশ চ্যানেল পাড়ি দিতে নামেন তারা। সাগর-হিমেল সফলভাবে তা শেষ করেছেন।

বাংলাদেশের সাবেক তারকা সাঁতারু ও অলিম্পিয়ান মাহফিজুর রহমান সাগর বলেন, আমরা ৬ জনের একটি রিলে দল ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছি। বাংলাদেশ থেকে আমি ও নাজমুল ছিলাম। বাকি চারজনের একজন মেক্সিকান ও তিনজন ভারতীয়। রিলের মধ্যে আমিই প্রথম সাগরে নামি। প্রত্যেকে নির্দিষ্ট সময় ও পথ অতিক্রম করে সাঁতরাই। সবমিলিয়ে ১২ ঘণ্টা ১৫-২০ মিনিটের মতো লেগেছে। সফলভাবে আমরা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছি।

স্বপ্ন পূরণে সাগর ও নাজমুলকে নানা প্রতিবন্ধকতা পার করতে হয়েছে। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে স্লট বুকিং ছিল তাদের। বৈরী আবহাওয়ার জন্য কয়েকবার সময় পিছিয়েছে।

অবশেষে গতকাল ইংল্যান্ড সময় মধ্যরাত আড়াইটায় তারা ইংলিশ চ্যানেল অভিযান শুরু করেন। ১২ ঘণ্টা সাঁতরে সফলভাবে শেষ করেছেন দুই বাংলাদেশি সাঁতারু। ইংলিশ চ্যানেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতি আসতে হয়তো কিছুটা সময় লাগতে পারে।

দু:সাহসিক এই অভিযান শেষে মাহফিজুর রহমান সাগর সামাজিক যোগযোগ মাধ্যমে লিখেছেন, সর্বশক্তিমান আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সকলের নিরন্তর সমর্থনে, বাংলাদেশ দল ৬ জনের রিলে সাঁতারে ইংলিশ চ্যনেল জয় করেছে। ইংলিশ চ্যানেল আর কোন কল্প কাহিনী নয়। ৩৭ বছরের অপেক্ষার পর, আমরা শেষমেশ করতে পেরেছি। বাংলাদেশ এসে গেছে- দৃপ্ত পদক্ষেপে। আজ ইতিহাস রচিত হলো।

সত্যি সাগর-হিমেলের হাত ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দূরন্ত এক ইতিহাস রচিত হলো। এর আগে বাংলাদেশি সাঁতারুদের মধ্যে সর্বপ্রথম ব্রজেন দাস ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। এরপর আব্দুল মালেক এবং মোশাররফ খানও এই কৃতিত্ব অর্জণ করেছিলেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪