| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাজাকারের তকমা দিয়ে দেশপ্রেমিক আলেম-ওলামাদের হত্যা করেছে আ.লীগ

বাংলাদেশ জামায়াতে ইসলামি সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো: জাহিদুল ইসলাম জাহিদ বলেছেন, ২০২৪ এর জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅর্ভুত্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে।

বিস্তারিত...

শেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ১৯ জন

শেরপুর জেলায় শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফলাফল ঘোষণা করেন

বিস্তারিত...

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ১

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের তিনদিন পর ইলিয়াস (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোঁষা নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। ইলিয়াস গান্দিগাঁও গ্রামের কালু গাজীর ছেলে। স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলো। এদিকে এ ঘটনায় নাজমুল ইসলাম নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাত থে

বিস্তারিত...

বরিশাল জমি সংক্রান্ত বিরোধের জের নিহত ১, আহত ২

বরিশাল জেলার মুলাদী থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরধরে বাবুল বেপরী (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় একই পরিবারের আরও ২ জনকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল উপজেলার সদর ইউনিয়নে ৯নং ওয়ার্ডে দড়িচর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নতুন কর্মসূচি নিয়ে রাস্তায় নামবে ভাঙ্গাবাসী

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ভাঙ্গার সাথে সংযুক্ত করার দাবীতে লাগাতার কর্মসূচি পালন করছে ভাঙ্গার স্থানীয় বাসিন্দারা। সেই ধারাবাহিকতায় শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ভাঙ্গার বাসিন্দাদের নিয়ে গঠিত সর্বদলীয় ঐক্য কমিটি। শুক্রবার বিকেলে চলমান আন্দোলনের প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মম ছিদ্দিক মিয়া

বিস্তারিত...

লালমনিরহাটে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ১৭ জন

লালমনিরহাটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। এর মাধ্যমে মাত্র ১২০ টাকা সরকারি ফি জমা দিয়েই বাংলাদেশ পুলিশের চাকরি পেলেন ১৭ জন নারী-পুরুষ। ‘সেবার ব্রতে চাকরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভি

বিস্তারিত...

১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৪৭ জন

শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকা সরকারি ফি দিয়ে গাজীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ৪৭ জন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর পুলিশ লাইন্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়।

বিস্তারিত...

কক্সবাজারে ফুটবল ম্যাচ নিয়ে সংঘর্ষ, ইউএনওসহ আহত ৫০

কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় দুই দফায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলনে বিএনপি নিরবিচ্ছিন্ন নেতৃত্ব দিয়েছে : শাহ রিয়াজুল হান্নান

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং দলীয় মনোনয়ন প্রত্যাশী শাহ রিয়াজুল হান্নান বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপি নেতৃত্ব দিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে।

বিস্তারিত...

আওয়ামী সরকার সৎ ব্যবসায়ীদের আটক করে সিন্ডিকেট গড়ে তুলেছিলে : আব্দুল মালেক

বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার সৎ ব্যবসায়ীদের আটক করে অসাধু ও দলীয় ব্যবসায়ীদের হাতে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছিলো।

বিস্তারিত...

আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট নুনগোলা ভেন্যুর চ্যাম্পিয়ন গোকুল ইউনিয়ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্টের নুনগোলা ভেন্যুর চ্যাম্পিয়ন হয়েছে গোকুল ইউনিয়ন। শুক্রবার বিকেলে নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ন ফাইনালে স্বাগতিক নুনগোলা ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গোকুল ইউনিয়ন।

বিস্তারিত...

পানছড়ির উল্টাছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি এলাকায় নিয়মিত টহল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লোগাং জোনের একটি দল।

বিস্তারিত...

ডাকসুর মতোই আগামী দিনের সব নির্বাচন হবে : ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গণঅভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ বুঝতে পারছে না, ডাকসু নির্বাচনকেও বিএনপিসহ অনেক বুদ্ধিজীবী ও বামবলয়ের লোক বুঝতে পারছে না। নির্বাচন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া ইনক্লুসিভ হবে না এই বক্তব্য যারা বলছে ডাকসু নির্বাচন অলরেডি সেটাকে ভুল প্রমাণিত করেছে বলে মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

দ্রুত বাকসু নির্বাচন চায় বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা

বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা, পূর্ণাঙ্গ রোডম্যাপ ও দ্রুত নির্বাচনের দাবিতে মতবিনিময় সভা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীরা দ্রুত নির্বাচন কমিশন গঠন, বাকসুর গঠনতন্ত্র সংশোধন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। সভায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও অংশগ্রহণ করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪