| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

বিস্তারিত...

এক বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক, নিয়মিত উত্তোলন করছেন বেতন-ভাতা

দীর্ঘ এক বছর ধরে স্কুলে অনুপস্থিত জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতার হোসেন। (৫ আগস্ট) ২০২৪ এরপর থেকে তার বিরুদ্ধে স্কুলে অনুপস্থিত অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

সুনামগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার জয়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ডাক্তারের অনুপস্থিতেতে সেলাই ওয়ার্ড বয়ের হাতে

পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ উঠেছে। জরুরি বিভাগে ডাক্তার না পেয়ে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। এমনকি গুরুতর আহত রোগীর চিকিৎসাও দিতে হয়েছে ওয়ার্ড বয়কে দিয়ে! আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা গ্রামের ফরহাদ হোসেন স্ত্রী-সন্তান নিয়ে বেড়াতে গিয়েছিলেন বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের লতাপাড়া গ্রামে। এ সময় তার ছেলে মেহেদি হাসান খেলতে গিয়ে কার্তি দিয়ে হাত কেটে ফেলেন।

বিস্তারিত...

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ (শনিবার) সকাল ১০টার দিকে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রোকেয়া বেগম (৪৫)। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

কালিগঙ্গা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার বেঙ্গরই এলাকায় কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক মধ্যবয়সী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।

বিস্তারিত...

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ১০ জন আহতের খবর পাওয়া গেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ময়মনসিংহগামী রোডে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

পুলিশের অভিযানে চট্টগ্রামে গ্রেপ্তার ৮, অপহৃত কিশোরী উদ্ধার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানা পুলিশ পৃথক অভিযানে ফাঁড়ি ভাঙচুর ও লুটপাট, ডাকাতির প্রস্তুতি, অপহরণ ও ধর্ষণ মামলা এবং মাদকদ্রব্যসহ আটজনকে গ্রেফতার করেছে।

বিস্তারিত...

‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ব্যাংক থেকে পৌনে দুই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার বুড়িচং উপজেলায় সোনালী ব্যাংকের ভিতরে নারী গ্রাহকের কাছ থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে প্রতারক চক্র।

বিস্তারিত...

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী।

বিস্তারিত...

জুম্মার নামাজে খুতবা দিতে গিয়ে খতিব প্রাণ হারালেন

সাতক্ষীরার শ্যামনগরে জুম্মার নামাজে খুতবা দিতে গিয়ে মারা গেছেন সাবেক মাদ্রাসা শিক্ষক ও খতিব সিদ্দিকুল ইসলাম (৭০)।

বিস্তারিত...

ট্রেনের বগি বিচ্ছিন্ন গাইবান্ধায়, দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা

ঠাৎ বিকট শব্দ, মুহূর্তেই ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল দুটি বগি। সঙ্গে সঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু হয় যাত্রীদের মধ্যে।

বিস্তারিত...

ময়মনসিংহে প্রশাসনের অভিযানে অবৈধ পলিথিন জব্দ এবং জরিমানা আদায়

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে তারিখে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা ও র‍্যাব -১৪ ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ সিটির মেছুয়া বাজার ও তেরি বাজার নামক এলাকায় অবৈধ পলিথিন বিরোধী এক অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

শেরপুরে সাপের কামড়ে ওঝার মৃত্যু!

শেরপুরে সাপের কামড়ে জামাল মিয়া (৭০) নামে একজন ওঝা মারা গেছে।জামাল মিয়ার বাড়ী শেরপুর সদর উপজেলার কামারের চর এলাকার ডোবার চরে।

বিস্তারিত...

রাজাকারের তকমা দিয়ে দেশপ্রেমিক আলেম-ওলামাদের হত্যা করেছে আ.লীগ

বাংলাদেশ জামায়াতে ইসলামি সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো: জাহিদুল ইসলাম জাহিদ বলেছেন, ২০২৪ এর জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅর্ভুত্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪