| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার প্রতারণা করছে: তাজউদ্দিন খান এমপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান। শনিবার (২ মে) বিকেলে ১১ দলীয় ঐক্যর আয়োজনে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি।

বিস্তারিত...

বেলাবোতে অবরুদ্ধ ২০ পরিবার

নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের হাড়িসাংগা এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় ২০টি পরিবারের অন্তত ১৫০ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন। কয়েকদিন ধরে তারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন, যা স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।

বিস্তারিত...

নওগাঁর বদলগাছীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও নওগাঁ ৩ আসনের এমপি ফজলে হুদা বাবু। উপজেলায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’–এর আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

নানা সংকটে হরিণাকুন্ডু হাসপাতাল

নানা সংকটে ব্যাহত হচ্ছে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা। চিকিৎসক ও জনবল সংকট, ওষুধের ঘাটতি এবং চিকিৎসকদের অনুপস্থিতির কারণে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরা।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল

গণভোটের রায় অমান্য করার প্রতিবাদে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে গণমিছিল করেছে ১১ দলীয় জোট। শনিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় দক্ষিণ তেমুহনী এলাকায় ১১–দলীয় জোটের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভা শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান বাজার ঘুরে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

বিস্তারিত...

জুলাই সনদ বাস্তবায়ন ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে, রাজবাড়ীতে ১১ দলের বিক্ষোভ

বিএনপি সরকার কর্তৃক গণভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

বিস্তারিত...

ঘুষ না দেওয়ায় গরু ‘গায়েব’

বাগেরহাটের ফকিরহাটে ঘুষ না দেওয়ায় সরকারি প্রকল্পের আওতায় বরাদ্দকৃত গরু থেকে বঞ্চিত হয়েছেন এক দরিদ্র জেলে। অভিযোগ রয়েছে, তার নামে বরাদ্দকৃত গরুটি অন্য ব্যক্তির কাছে তুলে দিয়ে পরে বিক্রি করা হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে র‌্যাব। শনিবার (২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

বিস্তারিত...

জামালপুরে উদ্বোধন হলো ”নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬

সারাদেশের সাথে একযোগে জামালপুরে উদ্বোধন হলো ”নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬"। জামালপুর হ্যান্ডবল স্টেডিয়ামে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি ”নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন করেন।

বিস্তারিত...

বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৬ জেলে

সুন্দরবনে বনদস্যুদের হাতে ১৩ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন ছয় জেলে। শনিবার (০২ মে) ভোরে বাড়ি ফেরেন তারা। এর আগে গত ২০ এপ্রিল সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ও চাতরা খাল এলাকা থেকে বনদস্যু শরীফ ও নানাভাই বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে

বিস্তারিত...

খেলাধুলায় আমাদের সন্তানদের মেধা-মননের সংস্কার হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা চাই বছর জুড়ে আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকবে। এর ফলে মেধা ও মননের সংস্কার হবে। ভবিষ্যৎ প্রজন্ম নতুন জাতি হিসেবে সারা বিশ্বের মানচিত্রে আমাদেরকে তুলে ধরবে এই বিশ্বাস আমাদের রয়েছে। আগামী দিনে চাঁদপুরের সন্তানরা খেলাধুলায় এগিয়ে থাকবে সেই প্রত্যাশা রইল।

বিস্তারিত...

শ্রীপুরে গ্রামবাসীর সংঘর্ষে শতাধীক বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট

মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল-নোহাটা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দু'গ্রুপের সংঘর্ষে শতাধীক বাড়ি-ঘর ভাঙচুর-লুটপাটের পাশাপাশি বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। শুক্রবার রাত ৯'টা থেকে ভোর ৩'টা পর্যন্ত ৬ ঘন্টা ব্যাপী চলমান সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধীক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারিয়া ও টুম্পা নামে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় শিফাত হোসেন ওরফে শিজান (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২মে) সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

বিস্তারিত...

কাপাসিয়ায় খামারের বর্জ্যে নষ্ট হচ্ছে ফসল

গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় গরু ছাগল ও মোরগের দুটি খামারের বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলী জমি। দীর্ঘদিন যাবত নিজেদের মূল্যবান জমিতে ধান,পাটসহ নানা মৌসুমী ফসল ও শাক-সবজি আবাদ করতে না পেরে এবং বর্জ্যের দুর্গন্ধে বসতবাড়িতে অবস্থান করতে মারাত্মক অসুবিধা ভোগ করছে বলে অভিযোগ রয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪