| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঝিনাইদহে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন

সারাদেশের সঙ্গে একযোগে ঝিনাইদহে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সিলেট স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

অন্তঃসত্ত্বা নারীকে শ্বাসরোধ করে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে গত ২০ এপ্রিল বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর গলিত লাশের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যার সময় ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন বলেও নিশ্চিত করা হয়। হত্যার পর লাশ বস্তাবন্দি করে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর পাড়ে পুঁতে রাখা হয়।

বিস্তারিত...

মুক্তিপণ না দেওয়ায় অটোরিকশা চালককে হত্যা

লক্ষ্মীপুরের রায়পুরে মুক্তিপণ না দেওয়ায় নিখোঁজের পর এক অটোরিকশা চালক কিশোরের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। নিহত রাজিব হোসেন (১৪) উপজেলার দক্ষিণ গাইয়ার গ্রামের অটোরিকশা চালক মোস্তফার ছেলে।

বিস্তারিত...

ব্রিজের অভাবে ৩০ হাজার মানুষের চরম দুর্ভোগ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্ব চর ইছাকুড়ি এলাকায় জিনজিরাম নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার (২ মে) দুপুরের দিকে উপজেলার মির্জাপাড়া ও গোলাগ্রাম জকির মোড়ের পূর্ব পাশে জিনজিরাম নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধ

নগরের চান্দগাঁও এলাকায় বকেয়া বেতন ও বিভিন্ন দাবি আদায়ে রাস্তায় নেমেছেন আজিম গ্রুপের কয়েকটি অঙ্গ প্রতিষ্ঠানের হাজারো শ্রমিক। তাদের অবরোধ কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বিস্তারিত...

সিলেটের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী

সিলেটের সামগ্রিক রূপান্তরের লক্ষ্যে যোগাযোগ, স্বাস্থ্য, শিল্পায়ন ও পরিবেশ রক্ষায় একগুচ্ছ নতুন উন্নয়ন প্রকল্পের বিস্তারিত রূপরেখা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২মে) দুপুরে সিলেট নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বিস্তারিত...

বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ যাত্রী

যশোরের বেনাপোল রেল স্টেশনে 'বেনাপোল এক্সপ্রেস' ট্রেন থেকে অচেতন অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ৩

রাজবাড়ীর গোয়ালন্দ থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র

বিস্তারিত...

ঝিনাইগাতী এসিল্যান্ড কার্যালয়ের গাড়িচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের গাড়িচালক মো. আল-আমিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

বিস্তারিত...

বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাগেরহাটে পৃথক দুটি অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিস্তারিত...

পচা প্রণোদনার বীজ ও নষ্ট মেশিন ঘিরে উত্তেজনা, সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ কৃষি কর্মকর্তা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কৃষি প্রণোদনার জন্য সংরক্ষিত পচে যাওয়া বীজ ও নষ্ট কৃষি যন্ত্রপাতির ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন।

বিস্তারিত...

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

চিলমারীতে শিশু আয়েশা হত্যায় দম্পতি গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে দুই বছরের শিশু আয়েশা আক্তার আশুরা হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোর আটক

রাঙ্গামাটিতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে রাঙ্গামাটি শহরের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (১ মে) দুপুরে অভিযুক্ত কিশোরকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

বিস্তারিত...

৬ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ছয় কোটি টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১ মে) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধীন কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪